পূর্ব লাদাখে চীন মাইক্রোওয়েভ অস্ত্র প্রয়োগ করেছিল বলে যে খবর রটেছে তাকে 'ভুয়া' বলে উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টুইট বার্তায় এমনটি জানানো হয়।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক ‘ওয়াশিংটন এগজামিনার’-এ প্রকাশিত একটি এক জন চীনা অধ্যাপকের বরাত দিয়ে বলা হয় যে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ভারতীয় সেনাদের হঠাতে গত আগস্টে চীন মাইক্রোওয়েভ অস্ত্র প্রয়োগ করেছিল। আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না এই চুক্তি মেনে চলতে গিয়ে তখন মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে চীনের সেনাবাহিনী। চীনের অধ্যাপক আরো দাবি করেন যে , গত ২৯ আগস্ট ওই অস্ত্রের প্রয়োগেই ভারতীয় সেনারা বমি করতে শুরু করেন। পরে ভারতীয় সেনারা পিছু হঠতে বাধ্য হন ।
এ নিয়ে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি টুইট বার্তায় বলা হয়, ‘‘পূর্ব লাদাখে মাইক্রোওয়েভ অস্ত্রের প্রয়োগ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। এটা ভুয়া খবর।
Media articles on employment of microwave weapons in Eastern Ladakh are baseless. The news is FAKE. pic.twitter.com/Lf5AGuiCW0
— ADG PI - INDIAN ARMY (@adgpi) November 17, 2020
ইত্তেফাক/এআর
