সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ সেনা নিহত হয়েছে।
ইসরায়েলের উত্তর সীমান্তে বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর দেশটির সেনাবাহিনী এই হামলাকে প্রতিশোধমূলক হামলা বলে উল্লেখ করেছে।
বুধবার এক বিবৃতিতে ইসরায়েল বাহিনী জানায়, রাতজুড়ে ইরানের কুদস বাহিনী এবং সিরিয়ার বাহিনীর সামরিক স্থাপনা লক্ষ করে বিমান হামলা চালায় তারা।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ওইসব স্থাপনার মধ্যে ছিল সামরিক বাহিনীর প্রধান কার্যালয়, সংরক্ষণাগার, ঘাঁটি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা'র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। আল জাজিরা, এএফপি
ইত্তেফাক/এসআর
