রামেক হাসপাতালে তিন নারীসহ ১৮ দালাল আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগ ও বহির্বিভাগ থেকে তিন নারীসহ ১৮ দালালকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। 

আটকরা সবাই রামেক হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালাল বলে জানিয়েছে পুলিশ। আটক দালালদের মধ্যে অধিকাংশই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রাকিবুল ইসলাম জানান, আটক দালালরা দীর্ঘদিন থেকে রামেক হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। রোগীদের উন্নত পরীক্ষা নিরীক্ষা করে দেয়ার নামে হাতিয়ে নিতো টাকা।  বুধবার সকালে রামেক হাসপাতালের জরুরী বিভাগ ও বহির্বিভাগে এক যোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


ইত্তেফাক/আরআই