আপনার রাশিফল

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:৫৭

মুহম্মদ আনিসুল হক

১৯ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :১ ও ৯। শুভ বার :রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। চাকরিজীবীদের কর্মস্থলে কর্তৃত্ব বজায় থাকতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। রিপুকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শরীর ভালো নাও থাকতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বাড়তে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। দূরে কোথাও যাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।