বাপ্পার অতিথি ফাহমিদা নবী

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৯:৪৩

 

এটিএন বাংলায় শুরু হচ্ছে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’। এটিএন বাংলার স্টুডিও থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সংগীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির নেপথ্যের কথা। টেলিফোন, এসএমএস, ই-মেইল এবং ফেসবুকের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানে অতিথিকে তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।