বিনোদন রিপোর্ট
দীর্ঘদিন পর স্টেজে গাইলেন বেলাল খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই কণ্ঠশিল্পী বর্তমানে নিজের একক ও সিনেমার গান নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি দুটি প্লেব্যাকে কণ্ঠ দিলেন। গানের ভুবনে নিজের একক প্রচেষ্টায় সমৃদ্ধ এক ক্যারিয়ার গড়েছেন বেলাল খান। নিজের কাজ প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমার সুরের মৌলিকত্বই আমার শক্তি। এছাড়া ইন্ডাস্ট্রিতে আমি সবসময় আমার নিজস্বতা নিয়েই চলার চেষ্টা করেছি। তবে করোনাকালে দীর্ঘদিন কোনো স্টেজ শো হয়নি। সেই বিরতি ভাঙল কিছুদিন আগের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শো দিয়ে। এই করোনার সময়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছে আমাদের দেশের মিউজিশিয়ানরা। সেক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আবারো আমরা তাদের নিয়ে পেশাদারিত্বের একটি জায়গায় পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের এখন প্রয়োজন একতা।’
