স্পোর্টস রিপোর্টার
মুুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল হকি স্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপ হকি শুরু হয়েছে। পাঁচ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সেনাবাহিনী ১-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের নিয়ে গড়া হকি ফেডারেশন লাল দলকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম, বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ আদেল, সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। আজকের খেলা বিমান বাহিনী ও পুলিশ, বিকাল ৫টায়।
