সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৪৩

মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে গত ১ নভেম্বর সোনালী ব্যাংকে যোগদান করেছেন। এর আগে পদোন্নতি লাভ করে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান), এম.কম ডিগ্রি অর্জন করার পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। —প্রেস বিজ্ঞপ্তি