জাবিয়ান বিজনেস নেটওয়ার্কের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৪৩

জাবিয়ান বিজনেস নেটওয়ার্কের (জেবিএন) তৃতীয় বর্ষপূর্তি সম্প্রতি উদ্যাপিত হয়েছে। রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান প্রায় ১২০ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিল জাবিয়ান বিজনেস এক্সিলেন্স ২০২০ সম্মাননা প্রদান, উত্পাদিত পণ্য ও সেবা প্রদর্শন, সফল ব্যবসায়ীদের অভিজ্ঞতা বর্ণনা, বাণিজ্য সংযোগ, কেক কাটা ও আড্ডা। অগ্রজ ও নতুন উদ্যোক্তাদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং  ব্যবসায়িক জ্ঞান আহরণে এমন একটি অয়োজন সহায়ক হবে বলেই জেবিএন বিশ্বাস করে। —প্রেস বিজ্ঞপ্তি