খুলনার দৌলতপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.-এর দৌলতপুর শাখা গতকাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের এএমডি মো. মোস্তফা খায়ের, ডিএমডি মো. জহুরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০
যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা লাইফ ইনসিওরেন্সের ক্রেডিট শিল্ড স্কিমের শর্তাবলি অনুসারে একজন গ্রাহকের বিমা দাবি সম্প্রতি নিষ্পত্তি করেছে, যিনি সাধারণ রোগে মারা গেছেন। যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এবং যমুনা লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিমা দাবির চেকটি হস্তান্তর করেন
০০০০
বাংলাদেশে এই প্রথম অগমেন্টেড রিয়্যালিটি সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে শীর্ষস্থানীয় ডোর ব্র্যান্ড পারটেক্স ডোরস। সম্প্রতি এই অ্যাপের উদ্বোধন করেন পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার। এখন থেকে দরজা কেনার আগে গ্রাহক স্মার্ট ফোনে পারটেক্স ডোরসের আকর্ষণীয় সব দরজা দেখে নিতে পারবেন
