ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো মুনাফা থেকে লোকসানে নেমেছে। চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ’২০) কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৩৪ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক ৩৩ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ টাকায়।
