ফু-ওয়াং সিরামিকের মুনাফা কমেছে

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৪৪

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ’২০) শেয়ারপ্রতি মুনাফা ((ইপিএস) ১০ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক শূন্য ৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ১০ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক শূন্য ১ টাকা বা ১০ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ টাকায়।