একটি মাত্র ক্ষুদেবার্তায় অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং স্টার্কই।
অথচ ২৮ বছর বয়সী এই তারকা পেসারকে ২০১৮ সালে ১.১৪ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল কলকাতার ফ্রাঞ্চাইজি দলটি। আর এতেই আইপিএল’এর অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন স্টার্ক। কিন্তু ডান পায়ের ইনজুরিতে শুরুতে তার খেলা হয়নি। আর সে কারণেই হয়তবা আগামী বছর তাকে আর দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। এ সম্পর্কে স্টার্ক বলেন, ‘দুই দিন আগে এক ক্ষুদেবার্তায় কলকাতার পক্ষ থেকে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সে কারণে আগামী এপ্রিলে আমি অস্ট্রেলিয়াই থাকব।’
