আন্তঃজেলা বাস পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৩

আন্তঃজেলা বাস পরিবহন কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোর মতো ঢাকা থেকেই ফিরতি টিকিটের ব্যবস্থা করলে দূর-দূরান্তের যাত্রীদের উপকার হতো। বিশেষত উত্সবের ছুটিতে ঢাকা থেকে যাওয়া দূরের যাত্রীদের ফিরতি টিকিট কাটা বা পাওয়ার ক্ষেত্রে খুব ঝামেলায় পড়তে হয়। বিষয়টির প্রতি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আল এমরান স্বপন

দক্ষিণ পীরের বাগ, মিরপুর, ঢাকা ১২১৬