আন্তঃজেলা বাস পরিবহন কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোর মতো ঢাকা থেকেই ফিরতি টিকিটের ব্যবস্থা করলে দূর-দূরান্তের যাত্রীদের উপকার হতো। বিশেষত উত্সবের ছুটিতে ঢাকা থেকে যাওয়া দূরের যাত্রীদের ফিরতি টিকিট কাটা বা পাওয়ার ক্ষেত্রে খুব ঝামেলায় পড়তে হয়। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আল এমরান স্বপন
দক্ষিণ পীরের বাগ, মিরপুর, ঢাকা ১২১৬
