গাইবান্ধা হয়ে বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার গ্যাস লাইন পাইপ স্থাপন চলমান রয়েছে। এই পাইপ লাইন গাইবান্ধার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাদুলাপুর হয়ে পীরগঞ্জ দিয়ে সৈয়দপুর যাবে। পীরগঞ্জে গ্যাস সরবরাহ করা হলেও গাইবান্ধায় কোনো সংযোগ থাকবে না। গাইবান্ধায় একটি ডিপিও থাকলেও গ্যাস সরবরাহ করা হবে না। আগে থেকেই গাইবান্ধায় ছোট বড় কোনো ধরনের শিল্প-কারখানা নেই। এই জেলার বৃহত্ অংশ দারিদ্র্যের মধ্যে বাস করে। কর্মসংস্থানের জন্য বাইরের জেলায় যেতে হয়। বরাবরই এই জেলা অবহেলিত। গাইবান্ধার তিনটি উপজেলা দিয়ে গ্যাসলাইন গেলেও গাইবান্ধায় গ্যাস না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। অথচ এই জেলায় গ্যাস সংযোগ দিলে শিল্প-কারখানা স্থাপন হবে। কর্মসংস্থান তৈরি হবে। বৃহত্ জনগোষ্ঠী দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্তি পাবে। তাই সরকারের কাছে আকুল আবেদন এই যে, গাইবান্ধায় গ্যাস সংযোগ দিয়ে উন্নয়নকে এগিয়ে নেওয়া হোক।
ওবাইদুর সাঈদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ
