মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে —বিএমপি কমিশনার

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৬

বরিশাল অফিস

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতোয়ালি মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পরে শোভাযাত্রাটি সদর রোড হয়ে জেলখানার মোড় অতিক্রম করে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান জিকু, কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।