বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
উপজেলার ভাড়ানি খালের সতরাজ থেকে সুন্দরকাঠী অংশে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে দুধল ও কবাই ইউনিয়নের স্কুল-কলেজ শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে। জানা যায়, এ অংশে একটি সেতু ছিল। কিন্তু কয়েক বছর আগে সেতুটি ভেঙে যায়। শিয়ালঘুনির রমজান আলী বলেন, এপারে স্কুল-কলেজসহ কমিউনিটি ক্লিনিক থাকায় সব সময় সাঁকোটি ব্যবহার হয়। দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল জানান, আশাকরি অল্প সময়ের মধ্যেই ব্রিজ নির্মিত হবে। উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেতুটি নির্মাণ করা হবে।
