পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে পাইকগাছার লতা ইউনিয়নের বদ্ধপোদা নদীর ওপর ষাটের দশকে নির্মিত স্লুইসগেটটি। খসে পড়ছে ইট, লোহার দুটি পাতও নষ্ট। ফলে জোয়ারের পানি অবাধে ঢুকছে অভ্যন্তরে। প্রায়ই এলাকার রাস্তাঘাট এবং মত্স্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ভুক্তভোগী ইসহাক আলী ও সবুর গাজী জানান, সংস্কার না করার ফলে পানি প্রবেশ বন্ধ করা যাচ্ছে না। ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দ্রুত ব্যবস্থা নিতে পাউবোকে তাগিদ দেয়া হয়েছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, গেটের লোহার পাত দুটি পরিবর্তন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
