নিরাপত্তাহীনতায় ভবন নির্মাণশ্রমিকরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

অগ্নিনির্বাপণসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নির্মাণ করা হচ্ছে সৈয়দপুরের অধিকাংশ বহুতল ভবন। নিরাপত্তাব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। রাজমিস্ত্রি জোগানদার সামসাদ আলম বলেন, পেটের দায়ে আমাদের কাজ করতে হয়। মৃত্যুর ভয় থাকলে বাড়িতে বসে থাকতে হবে। উপজেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি মোজহারুল ইসলাম বলেন, মালিকরা নিরাপত্তা দিতে নারাজ। আজকে কোনো শ্রমিক যদি বলেন, আমাকে নিরাপত্তা দেন, আগামীকাল তাকে দিয়ে কাজ করানো হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহাম্মেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে খুব শিগিগরই ব্যবস্থা নেওয়া হবে।