ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে আবাদী জমির ভেতর দিয়ে বিএডিসির খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে বুধরার সকালে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। বাগডাঙ্গা গ্রামের কৃষক মকলেছুর রহমান বলেন, চার গ্রামের মধ্যে অবস্থিত বিল থেকে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ বলেন, এলাকার চাষিরা একটি স্মারকলিপি দিয়েছেন। তিনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
