যশোর অফিস
প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ ই-মেইল অ্যাড্রেস পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিদের কাছে ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণি প্রতিনিধির কাছ থেকে তা সংগ্রহ করে নিতে হবে। যবিপ্রবির আইসিটি সেল ও অনলাইন শিক্ষা কার্যক্রমসংক্রান্ত কমিটির সহযোগিতায় শিক্ষার্থীদের এই ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে এই ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো ইমেইল অ্যাড্রেস পাননি, তাদের যবিপ্রবির ওয়েবসাইটের লগইন ট্যাবে গিয়ে ‘স্টুডেন্ট ইমেইল আইডি রিকোয়েস্ট’ অপশনে গুগলফর্ম পূরণ করলে অতিদ্রুত ইমেইল অ্যাড্রেস প্রদান করা হবে।
