নাটোর প্রতিনিধি
করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করতে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে শহরে অভিযানে নামে জেলা পুলিশ। এ সময় মাস্ক ছাড়া শহরে চলাচলকারী ব্যক্তিদের পথরোধ করে এবং পাবলিক যানবাহন থেকে নামিয়ে কেন্দ্রীয় মসজিদ চত্বরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে কাজ করবে জেলা পুলিশ। জেলায় মাস্ক ছাড়া কোনো যানবাহনে কেউ চলাচল করতে পারবেন না। জনসমাগমের স্থানগুলোতেও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে পুলিশ সদস্যরা।
