পঞ্চগড় প্রতিনিধি
জেলার দেবীগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দেবীডুবা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শিশুরা বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
