দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জে ধারালো অস্ত্র ও তালাকাটার যন্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নবাবগঞ্জ থানা সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের এ তথ্য অবহিত করেন পুলিশ। ডাকাত দলের সদস্যরা হলো বগুড়ার শেরপুর এলাকার নুর আহমেদ, ফরিদপুর সদর এলাকার শেখ বাবু, নওগাঁর আবদুল মালেক, ফরিদপুরের রমজান ও পাবনার ফরহাদ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার রাতে যন্ত্রাইল পূর্বপাড়া এলাকার একটি রিকশার গ্যারেজে ডাকাতদের অবস্থান জানতে পারে জনতা। এসময় তারা একত্রিত হয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
