সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুরে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আগুন নিভাতে সহযোগিতা করে। তবে এর আগেই ঘরে থাকা দামি আসবাবপত্রসহ তিনটি ঘর পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে সাইদ মোল্লা নামে একজন আহত হন। ইসলামপুর গ্রামের তিনটি টিনের পাটাতন ঘরে আগুন লেগে ঘরের দামি আসবাসপত্রসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মহিউদ্দিন জানান, রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
