দুই দিনে ৬৯১ অভিযোগ নিষ্পত্তি ১৭০

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:০৮

 

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনবিশেষ প্রতিনিধি

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ উদ্বোধনের পর গত দুই দিনে ৬৯১টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিএসডব্লিউ ফেসবুক পেজ চালু হওয়ার পর দুই দিনে মোট ৬৯১টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত অভিযোগের ২৫ শতাংশ। এছাড়া ৫২টি অভিযোগের ক্ষেত্রে তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরো জানানো হয়, তথ্য পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেওয়া হয়েছে। দ্রুত অবশিষ্ট অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয়  আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেওয়া ইত্যাদি। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আইজিপি ড. বেনজীর আহমেদ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।