তিতুমীর কলেজে আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১০

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে কলেজের তিনতলা ভবনের দ্বিতীয় তলার অফিস কক্ষে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অফিসের বেশ কিছু পুরোনো আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।