নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১১

সোনারগাঁয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের নামফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি জাপার এক এমপির বিরুদ্ধে। নামফলক ভাঙার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, এ ঘটনায় জেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলটির মহানগরের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। মিছিলে কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন সুমন, সাব্বির আহম্মেদ সাগর, নূরুজ্জামান প্রমুখ অংশ নেন।