এ টি এম ওয়ালি আশরাফের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:১২

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৬-এর সাবেক সংসদ সদস্য এ টি এম ওয়ালি আশরাফের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তার কবরস্থানে এবং ঢাকার মায়াকাননের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল হবে। এ টি এম ওয়ালি আশরাফ একজন জনপ্রিয় রাজনীতিক ছিলেন। তিনি বিবিসির সাংবাদিক ছিলেন এবং লন্ডনের প্রথম বাংলা সাপ্তাহিক জনমতের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পরিবার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।