গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ষষ্ঠ উপাচার্য হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডুয়েট শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তর, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই। এ সময় নব নিযুক্ত উপাচার্য প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় ডুয়েটকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
