অর্থ আত্মসাতের মামলা

গাজীপুরের সাবেক মেয়র মান্নানের এক বছর জেল

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:৩৯

অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এই রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় এম এ মান্নান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গাজীপুরের মেয়র থাকাকালে ভুয়াভাবে ৯৯৯টা ভাউচারে অনুদান ও ব্যয় দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবলি থকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাত্ করেন এম এ মান্নান। এ ঘটনায় দুদক ২০১৬ সালে জয়দেবপুর থানায় মামলা করে।

ইত্তেফাক/এমএএম