বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১০:৫৭

নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অনশন করছেন এক নারী। গত রবিবার সকাল থেকে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রেমিক ওমর ফারুকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। ফারুক ওই গ্রামের  মনির উদ্দিনের ছেলে। 

অনশনে বসা ওই নারী ভোলা জেলার লালমহন উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা মকুলের মেয়ে। তারা দুইজনই ঢাকায় বায়িং নারচিংকে চাকরী করতো। ঘটনার পর থেকে প্রেমিক ওমর ফারুক বাড়ি থেকে পালিয়েছেন।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ওমর ফারুক তাকে বিয়ে করে টালবাহনা শুরু করে। এখন সেই বিয়ের সম্পর্ক অস্বীকার করছে ওমর ফারুক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।

স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য সেকেন্দার আলী, আরব আলী, আকলেমা বিবি ও রাবিয়া বিবি জানান, আজ চার দিন ধরে এই মহিলা বিয়ের দাবিতে ওমর ফারুকের বাড়িতে অনশন করছে। এদিকে পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক ওমর ফারুকের  মন্তব্য পাওয়া যায়নি। তবে ওমর ফারুকের মা মরজিনা বেগম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ও বিয়ে হয়নি।
 
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর হোসেন জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচডি