আলী যাকেরের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:১০

বার্ধক্য, হার্টের সমস্যা ও বিভিন্ন শারীরিক জটিলতায় গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আলী যাকেরকে। এখন তাকে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তবে এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন অভিনেতার ছেলে ইরেশ যাকের। তিনি জানান, হার্ট বিটস কমে গিয়েছিল আলী যাকেরের। হাসপাতালে চিকিত্সা শুরু করার পর অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। ২২ নভেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হতে পারে। সবকিছু ঠিক থাকলে সেদিনই বাসায় ফিরবেন এ অভিনেতা।  বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন আলী যাকের। সেটা হঠাত্ করে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।