ছবির খাতায়

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:০১

ছবির খাতায় আঁকতে গিয়ে

এঁকেছি এক বাঘ

ওমা! বাঘের কী হাবভাব

চোখে-মুখে রাগ।

 

ছবি দেখে বাঘ এঁকেছি

বাঘ রেগে তাই বলে,

আমরা থাকি শূন্যে বুঝি

তোমরা কি জঙ্গলে?

 

ঘাস আঁকিনি গাছ আঁকিনি

বুঝতে যখন পারি

বনভূমি এঁকে নিলাম

খুব যে তাড়াতাড়ি।

 

যদিও এই বাঘকে দেখে

থাকবে ভয়ে ভয়ে

বাঘটি খাতায় খোশমেজাজে

থাকে শান্ত হয়ে।