দেলদুয়ারে ভাইয়ের হাতে ভাই খুন, আহত ৭

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

টাঙ্গাইলের দেলদুয়ারে সেচ পাম্পের মালিকানা নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার সকালে দেলদুয়ার উপজেলার টেরিয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাদল মিয়া (৪০)। 

 

এলাকাবাসী জানান, দেলদুয়ার উপজেলার টেরিয়াঘোনা গ্রামের মনির উদ্দিনের একটি সেচ পাম্প ছিল। তার মৃত্যুর পর ৫ ছেলে সেটির মালিকানা পায়। কিন্তু গত বছর থেকে মনির উদ্দিনের বড় ছেলে তারা মিয়া অপর ভাইদের পাম্পের ভাগ দিতে অস্বীকৃতি জানান। 

 

বিষয়টি নিয়ে বুধবার সকালে উভয় পক্ষ সালিশ বৈঠকে বসেন। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাদল মিয়া মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন : ১৪ দল সব সময় শেখ হাসিনার পাশে থাকবে : নাসিম

আহতরা হলেন- মনির (২৪), দয়াল মিয়া (৩৫), সমেজ (৪৫), মনির উদ্দিন (৬০),  ইব্রাহীম (৪৫), আয়নাল হক আনু (৪০) ও সূর্য্য মিয়া (৪৫)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া জানান, সেচ পাম্পের মালিকানা নিয়ে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে বাদল মিয়া মারা গেছেন।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

 

 

ইত্তেফাক/ইউবি