ক্যাপসন নিউজ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:২৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান

০০০০০

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন নির্মাণাধীন               ভবনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের ঢাকা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন, ডিজিএম (ট্রেড মার্কেটিং) মো. গোলাম কিবরিয়া এবং কুমিল্লা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন