বান্দরবানের রাজবিলায় অপহরণের পর হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফের আদালত এ রায় দেন।
আইনজীবীরা জানান, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চাইপাড়া থেকে ২০১১ সালের ৬ এপ্রিল ক্যথই মারমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন পার্শ্ববর্তী স্থান থেকে অপহূতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হ্লামেনু মারমা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উবাচিং মারমা, সাচিং প্রু মারমা, মংহ্লাচিং মারমা, রেজাউল করীম, উমংপ্রু মারমা এবং অপর জন পলাতক পুলুশে মারমা।
