সৈয়দপুরে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবী এক ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এ দণ্ড দেন। পুলিশ জানায়, শহরের বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের গৃহবধূ আলো রেখা তার মাদকসেবী ছেলে রেজাউল করিম খোকনের (৩০) বিরুদ্ধে অভিযোগ করেন। মাদকের টাকা না পাওয়ায় রেজাউল বাড়িতে অত্যাচার শুরু করে। এলাকার মানুষও অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে মা তার মাদকসেবী ছেলেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির হন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দণ্ডপ্রাপ্তকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
