মোংলা বন্দর শ্রমিক কল্যাণ চিকিত্সা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩০

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের চিকিত্সা সেবার জন্য নির্মিত সেবা কেন্দ্রটি। বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কল্যাণ চিকিত্সা কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। এর আগে মেয়র পৌর শহরের পুরাতন বন্দর এলাকার বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ড কম্পাউন্ডের ভেতরে শ্রমিক-কর্মচারীদের চিকিত্সার জন্য নির্মিত নতুন চিকিত্সা কেন্দ্রের নাম ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির পর ২০১০ সাল থেকে বন্ধ থাকে শ্রমিকদের হাসপাতালটিও। শ্রমিক-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতেই পুনরায় দীর্ঘ প্রায় ১০ বছর পর হলেও আবারও শ্রমিকদের চিকিত্সা সেবার জন্য নতুন এই সেবা কেন্দ্রটি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।