লক্ষ্মীপুরে মাস্ক না পরায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ জনকে জরিমানা করা হয়েছে। জেলা শহরের চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে শহরের চকবাজার এলাকায় ২৬ জনকে ১০০ টাকা করে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বলেন, লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সদর উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
