তিতাসে ভুয়া ডাক্তারের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩০

তিতাসের বাতাকান্দি বাজারের সেবা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালাসহ মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. রুবাইয়া খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, সেবা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কিছু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কিছু কাগজপত্র নবায়ন না করায় এটিকে সিলগালা করা হয়েছে। সেন্টারের মালিক মো. বশির উদ্দিন দীর্ঘদিন যাবত্ ডাক্তার পদবী ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। ডাক্তারী সদনপত্র না থাকায় তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মো. বশির উদ্দিন উপজেলার দূলব্দী মাছিমপুর গ্রামের কাদির ব্যাপারীর ছেলে।