প্রেসিডেন্ট কাপ হকির দ্বিতীয় দিনে পুলিশ ও বিমান বাহিনী ২-২ গোলে ড্র করেছে। দারুণ জমে উঠেছিল এই লড়াই। করোনাকালে হকি মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের এই খেলাটিতে চারটি গোল দেখেছেন দর্শক। ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত গোল আর পালটা গোলের খেলায় শেষ পর্যন্ত কেউ জয়ের মুখ দেখেনি। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক মোহাম্মদ ইউসুফ জানালেন সামনে আন্তর্জাতিক খেলা রয়েছে। তখন ফ্লাড লাইটে খেলতে হবে। তাই এখন থেকে লাইটের ব্যবহারটা করা হচ্ছে।
