জুনিয়র এশিয়া কাপ হকি জুলাইয়ে

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩৫

জানুয়ারিতে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপ হকি। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে জুন বা জুলাইয়ে হবে—এমনটি জানতেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। গতকাল জানা গেল এশিয়ান হকি ফেডারেশন একটা প্রস্তাবিত তারিখ ঘোষণা করেছে। ১-১০ জুলাই অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির আসর বসবে ঢাকায়। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানালেন যে তারিখটি ঘোষণা করা হয়েছে সেটি প্রস্তাবিত, চূড়ান্ত হয়নি এখন। চূড়ান্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি টুর্নামেন্টের সূচি। ১১-১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।