আইসোলেশনে তিন প্রোটিয়া ক্রিকেটার

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ঠিক আগে কোভিড পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। আক্রান্ত ক্রিকেটার ও তার সংস্পর্শে আসা আরো দুই ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। ঐ তিন জনের নাম প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। সিরিজের জন্য কেপ টাউনে জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জনের কোভিড পরীক্ষা করানো হয়। একজন ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।ঐ তিন ক্রিকেটারের কোনো বদলি নেওয়া হচ্ছে না। তবে দলে বাড়তি দুই জন ক্রিকেটার যোগ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।