দর্শক জরিপে এগিয়ে সাদ উদ্দিন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩৬

বাংলাদেশ-নেপাল ফিফা মুজিববর্ষ প্রীতি ম্যাচ সিরিজে দারুণ খেলেছেন ফুটবলার সাদ উদ্দিন। এএফসির দর্শক জরিপেও সাদ উদ্দিনের পারফরম্যান্স নজরে পড়েছে। ম্যাচের সেরা পাফরম্যান্স নিয়ে একটি তালিকা করেছে এএফসি। ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় সাদ উদ্দিনের নাম রয়েছে। নেপালের বিপক্ষে দুই ম্যাচে গোল পাননি সাদ। দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছেন সাদ। আক্রমণভাগে সাদ ছিলেন অপ্রতিরোধ্য। তার খেলা দর্শক নজর কেড়েছে। নেপালের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে সাদ উদ্দিনের ভূমিকা দারুণ। এএফসি বলছে তাদের চোখে সাদ উদ্দিন ৯২ শতাংশ সঠিক পাস দিয়েছেন। ২১ নভেম্বর পর্যন্ত দর্শক ভোট চলবে। আবাহনীর সোহেল রানা এএফসি কাপের দর্শক সেরা ১৬র তালিকায় ছিলেন। মালদ্বীপের আলী আশফাকের কাছে হেরেছেন তিনি।