শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামস্থ দিলালপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন উনিশবিঘী গ্রামের নজরুলের ছেলে।
আরো পড়ুন: জুলহাজ-তনয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামস্থ দিলালপুর মোড়ে র্যাবের একটি দল বিদেশী ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ ইউসুফ আলীকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
