নবাবগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:২২

প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের সাড়ে ৪ হাজার কৃষক পরিবারের মধ্যে ধান, গম, ভুট্টা, সরিষা, মসুর, টম্যাটো, সূর্যমুখী ও চিনাবাদাম বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।