করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নির্দেশিত ‘নো মাস্ক নো সার্ভিস’ কর্মসূচির আলোকে গাজীপুর মহানগরীর ট্রাফিক পয়েন্ট চান্দনা-চৌরাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারদের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, স্থানীয় বিআরটিএ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) খালিদ বোরহান, বিআরটিএ-এর সদস্য ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিআরটিএ-এর সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
