রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাইসহ ছয় জনকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, গত বুধবার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে চাচাতো ভাইসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা করেছেন ঐ তরুণী। অভিযোগ আমলে নিয়ে আমরা প্রথমে তার চাচাতো ভাইকে গ্রেফতার করি। তিনি আরো বলেন, ঐ তরুণী তার চাচাতো ভাই ছাড়া আর কাউকে চিনতেন না। গ্রেফতারের পর চাচাতো ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আরো পাঁচ জনকে গ্রেফতার করি। দারুস সালাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
